আর্ন্তজাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত
মাদকের অপব্যবহারমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে সোমবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথভাবে আর্ন্তজাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে।
এবার এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো - ’মাদক ও শিশু’ এবং শ্লোগান হচ্ছে - ’মাদক ছেলেখেলা নয়’।
বিভিন্ন সামাজিক-সাং¯কৃতিক সংগঠন নানা ধরনের কর্মসূচীর মধ্যে দিয়ে মাদকের অভিশাপে কিভাবে একটি সুস্থ সমাজ ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হয় সে বিষয়ে প্রচারাভিযান চালিয়ে দিবসটি পালন করে।
তাদের বিভিন্ন কর্মসূচীর মধ্য ছিল র্যালী, মানব বন্ধন, গোলটেবিল বৈঠক ও আলোচনা- সভা।
