২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেফটেন্যান্ট কর্ণেল আকবর হোসেনের সংক্ষিপ্ত জীবনী

কর্ণেল (অব.) আকবর হোসেন ১৯৪১ সালে কুমিল্লা জেলায় জন্ম গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 12:05 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বো সাথে অংশ গ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের স্বীকৃতিস্বরুপ তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭৪ সালে তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেন। 

তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। একই বছরে নিউইয়র্কে সিকিউরিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

১৯৭৮ সালের অক্টোবরে তিনি তৎকালীন বিএনপি মন্ত্রীসভার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৯ সালে কুমিল্লা-৮ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর তাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

তিনি বর্তমানে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন।