চাঁদপুরের ফরিদগঞ্জে পরীক্ষায় অংশ না নিয়েও ভুয়া মাদ্রাসা ছাত্র পাশ
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় অংশ না নিয়েও উত্তরপত্র জালিয়াতির মাধ্যমে ১৪ জন ছাত্র পাশ করেছে।
এ নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকাগুলোতে রিপোর্ট প্রকাশ হওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এদের মধ্যে নয়জন পাশ করলেও পাঁচজন পেয়েছে এফ গ্রেড।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফম রফিউদ্দিন বলেন, আজকালের মধ্যে বিষয়টি তদন্তের জন্যে উচ্চপদস্থ একটি টিম আসবে।
