২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ৩০০ ইংলিশ ফুটবল ফ্যান আটক

জার্মান ফুটবল সমর্থকদের সাথে স্টুটগার্টে শনিবার সারা রাত সংঘর্ষের পর জার্মান পুলিশ কমপক্ষে ৩০০ ইংলিশ ফুটবল সমর্থককে আটক করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শহরের মধ্যস্থানে সংঘটিত এ সংঘর্ষে তারা বোতল, চেয়ার ও টেবিল ব্যবহার করে।

স্টুটগার্টে গত শুক্রবার ইংল্যান্ড ও ইকুয়েডরের মধ্যে খেলা চলাকালে কয়েক হাজার ইংলিশ সমর্থক বেপরোয়া আচরণ করলে জার্মান পুলিশ সেখান থেকে মাতালামির অভিযোগে শতাধিক ইংলিশ সমর্থককে আটক করে।

স্টুটগার্টের সক্লসপ্লটস স্কোয়ারে স্থাপিত বড় পর্দায় জার্মানি ও সুইডেনের ম্যাচ দেখতে প্রায় ৪০ হাজার জার্মান ও ইংলিশ সমর্থক সমবেত হয়। সবাই শান্তভাবে খেলা উপভোগ করলেও খেলা শেষে স্কোয়ারের এক কোনা থেকে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এ সময়ে উভয়ে সমর্থকরা নিজেদের মধ্যে বোতল ও চেয়ার ছোড়াছুড়ি করলেও পুলিশ তাদেরকে নিবৃত করেন।

কিছুক্ষণ এক অস্বাভাবিক স্থবিরাবস্থা বিরাজ করলেও আবার দু’পক্ষের মধ্যে বোতল চালাচালি শুরু হয় এবং পুলিশ জার্মান সমর্থকদের ঐ এলাকা থেকে বের করে দেয়। কয়েক ঘন্টা ধরে এ অভিষানে পুলিশ একজন একজন করে ইংল্যান্ড সমর্থককে সরিয়ে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়।

স্টুটগার্টের পুলিশের মুখপাত্র স্টেফান কিয়েলবেস বলেন, উদ্ভুত সমস্যার জন্য উভয় উভয়পক্ষকে দোষারোপ করছে এবং এটাও দেখা গেছে পুলিশ কিছু জার্মানকে টেনে নিয়ে যাচ্ছে। 

আটককৃতদের মধ্যে থেকে দু’জনকে পুলিশের ওপর হামলা ও প্রতিরোধ করা এবং বোতল ছোড়ার কারণে দু’জনকে কোর্টে হাজির করা হতে পারে। ফুটবল নিয়ে সহিংসতার দীর্ঘ ইতিহাস থাকলেও এবার ইংলিশ ফুটবল সমর্থকরা জার্মানিতে কম সমস্যাই তৈরি করেছে।