টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১১
টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কচুয়ায় রোববার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ১১জন আহত হয়েছে।
নিহতরা হলো- আরমান আলী (৫৫), আরফান আলী (৪০) ও রিপন (১৪)। তাদের সকলের বাড়িই উপজেলা সদরে।
পুলিশ জানায়, বিকালে সখীপুর থেকে সাগরদিঘীগামী টেম্পুর সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন টেম্পু যাত্রী নিহত হয়।
দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
