২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী সোমবার

শহীদ জননী জাহানারা ইমামের ১২তম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হবে। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর ১৯৯৪ সালের এ দিনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীদের বিচারের দাবিতে তার নেতৃত্বে ঘাতক দালাল নির্মুল কমিটি গঠিত হয় এবং ঘাতকদের বিরুদ্ধে তীব্র আন্দোলন সূচিত হয়। 

যথাযোগ্য মর্যাদায় শহীদ জননীর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঘাতক দালাল নির্মুল কমিটিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

নির্মুল কমিটির নেতাকর্মীরা সোমবার সকালে শহীদ জননীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিকেলে ডবি¬উভিএ মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক জাহানারা ইমাম স্মৃতি বক্তব্য রাখবেন বিচারপতি কেএম সোবাহান।

ওই অনুষ্ঠানে সময় প্রকাশন অধ্যাপক খান সরোয়ার মুর্শিদকে ‘জাহানারা ইমাম স্মৃতি পদক - ২০০৬’ প্রদান করবে।