ব্রাহ্মনবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩০
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়া সদর থানার চান্দুরায় রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে চান্দুরা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস, মাল বোঝাই ট্রাক এবং একটি যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষে যাত্রীবাহী বাসটি পার্শ্ববর্তী একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৫ জনকে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে আধ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
