২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাউশখালী বাজারে শনিবার ভোরে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম- টুকু মিয়া (৪৩)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

পুলিশ সূত্র জানায়, চার/পাঁচজন সন্ত্রাসী শনিবার ভোরে টুকু মিয়াকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

পুলিশ সূত্র বলছে, টাকা পয়সার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।

নিহত টুকু মিয়ার নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।