২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে র‌্যাবের ক্রসফায়ারে দুই চরমপন্থি নিহত

যশোরের অভয়নগর এবং মনিরামপুরে র‌্যাবের পৃথক ক্রসফায়ারে শনিবার ভোরে দুই চরমপন্থি ক্যাডার নিহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 10:20 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত চরমপন্থিরা হচ্ছে যশোরের অভয়নগরের বিপ্ল¬¬বী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার রেজ্জাক ওরফে আব্দুর রাজ্জাক এবং কমিউনিস্ট পার্টির সদস্য মতিউর রহমান।

র‌্যাব জানায়, নিহত চরমপন্থিদের তারা শুক্রবার গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজ্জাক এবং মতিউরের স্বীকারোক্তি অনুয়ায়ী র‌্যাবের পৃথক দু’টি দল তাদেরকে সাথে নিয়ে ভোর ৩টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য অভয়নগর এবং মনিরামপুর পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থি দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় রেজ্জাক এবং মতিউর র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব জানায়, রেজ্জাকের বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

র‌্যাব ঘটনাস্থল থেকে দু’রাউন্ড গুলিসহ একটি পাইপগান উদ্ধার করেছে।