২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আমেনা টেক্সটাইল মিলের ম্যানেজার খুন

নরসিংদী শহরের চৌয়ালা এলাকার আমেনা টেক্সটাইল মিলের ম্যানেজারকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। শুক্রবার পুলিশ একথা জানায়। নিহতের নাম ছিদ্দিক মিয়া (৫০)।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 03:41 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

পারিবারিক সূত্র জানায়, মিলের ভেতরে ছিদ্দিককে শ্বাসরোধ ও রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

মিল মালিক মতি মিয়ার সাথে ম্যানেজারের দীর্ঘ দিনের পাওনা টাকা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। এই জের ধরেই ছিদ্দিককে গভীর রাতে খুন করা হয়েছে বলে পারিবারিক সূত্র দাবি করেছে।

পুলিশ শুক্রবার সকালে মিলের অফিস কক্ষ থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে নিহতের ছেলে খোরশেদ আলম বাদি হয়ে নরসিংদী থানায় একটি মামলা দায়ের করেছে।