ফরিদপুরে শিশু খুন
ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এক শিশুকে দুর্বৃৃত্তরা ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ শুক্রবার এ কথা জানায়।
নিহতের নাম আরজিনা (৮)। সে দয়ারামপুর গ্রামের দিনমজুর তোফাজ্জেল হোসেনের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, প্রতিদিনের মতো আরজিনা বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পার্শ্ববর্তী জ্ঞানদিয়া গ্রামে মাদ্রাসায় পড়তে গিয়ে আর ফিরে আসেনি।
বিকেলে গ্রামের পাটক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে কোতয়ালী থানার একজন এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
