২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর গোরানে এসএসসি পরীক্ষায় পাস করতে ব্যর্থ ছাত্রীর আত্মহত্যা, গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার বিকেলে নগরীর গোরান এলাকায় এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম রাবেয়া আক্তার সাথী (১৬)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এছাড়াও নগরীর গুলশান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।

সূত্র জানায়, নগরীর সবুজবাগ থানার ২৭৬ উত্তর গোরানের আব্দুল বারেকের মেয়ে সাথী (১৬) বিকাল চারটার দিকে বাসভবনের বাথরুমে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাথীর ছোট বোন লাকী সাংবাদিকদের জানায়, সাথী সকালে স্কুলে যায় এবং ফেরার পর সে বাথরুমের শাওয়ার স্ট্যান্ডের সাথে ঝুলে আত্মহত্যা করে।

সাথী খিলগাঁও মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

অন্যদিকে নগরীর গুলশান এলাকায় রাত দুইটার দিকে বিশ্বকাপ ফুটবল খেলার সময় বক্কার মোল্লা (২৪) এবং সাত্তার মোল্লা (২৬) নামে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বক্কার ও সাত্তার ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দীঘালকান্দি গ্রামের জাভেদ আলী মোল্লার ছেলে। তারা গুলশান থানার জামাইবাজার এলাকার কুড়িল বস্তির বাসিন্দা ছিলো।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, টেলিভিশন দেখার সময় তাদের বাসায় বজ্রপাত আঘাত করলে তারা নিহত হয়।