এসএসসি ফলাফল: যশোর বোর্ডে খুলনা জেলা স্কুল শীর্ষে
এসএসসি পরীক্ষার ২০০৬ সালের প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের অধীনে খুলনা জেলা স্কুল শীর্ষ স্থান দখল করেছে।
এ স্কুল থেকে ১৩২ জন ছাত্র জিপিএ-- ৫ পেয়েছে।
এবার এ স্কুল থেকে ৩২৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১৫জন পাশ করে। ২০০৫ সালে এ স্কুল থেকে ১১৯ শিক্ষার্থী জিপিএ-- ৫ পায়।
অপরদিকে খুলনা ভকেশনাল স্কুল যশোর বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় স্থান ও মেয়েদের স্কুল হিসেবে প্রথম স্থান দখল করে। এ স্কুল থেকে এ বছর ৯১জন শিক্ষার্থী জিপিএ-- ৫ পেয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পর খুলনার জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ফলাফল ঘোষণা করেন।
