২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর বোর্ডে ফল বিপর্যয় : কর্তৃপক্ষ হতাশ

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এবার বিপর্যয় ঘটেছে। মাত্র ৪৮ দশমিক ১০ ভাগ পরীক্ষার্থী এবার পাস করেছে। গত বছর পাসের করেছিল ৬৯ দশমিক ১৯ শতাংশ পরীক্ষার্থী। বোর্ড কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র কঠিন হওয়ার কারণে এবার পাসের হার কমেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

পাসের হার শূন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ১৫টি। গতবার এই সংখ্যা ছিল মাত্র ৩। তবে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা এবার বেড়েছে সাড়ে তিন শতাধিক।

যশোর বোর্ড থেকে এবার এক লাখ ছয় হাজার ৭৩২ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৩৬ জন। ফেল করেছে ৫৬ হাজার ৩৯৬ জন। যারা পাস করেছে তাদের মধ্যে দুই হাজার ১৩ জন জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে এক হাজার ৩১৯ জন ছাত্র এবং ৬৯৪ জন ছাত্রী।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমীরুল আলম খান জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র কঠিন হওয়ায় ওই বিষয়ে অনেক পরীক্ষার্থী ফেল করেছে। যার প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে। তবে ইংরেজি দ্বিতীয় পত্রে ঠিক কতজন পরীক্ষার্থী ফেল করেছে বোর্ড কর্তৃপক্ষ এখনও তা জানে না। বিষয়টি খতিয়ে দেখতে আগামি রোববার কাজ শুরু করা হবে।

বিপুল সংখ্যক পরীক্ষার্থী ফেল করায় হতাশ হয়েছেন যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। বোর্ড কর্মকর্তারা বলছেন, প্রশ্নপত্রের কাঠামো ঠিক আছে কি-না তা দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি টিম ঢাকা বোর্ডের সঙ্গে কাজ করে। আগামী বছর যশোর বোর্ডের প্রশ্নপত্রের কাঠামো যাতে ঠিকঠাক থাকে সে ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি দিতে অনুরোধ করা হবে।

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরছে, পাসের হার ক্রমেই বাড়ছেÑ গত কয়েক বছর ফলাফল প্রকাশের পর যশোর বোর্ড কর্তৃপক্ষ এমন মন্তব্যই করছিলেন। এই বোর্ডে পাসের হার বৃদ্ধি শুরু হয় ২০০২ সাল থেকে। সেবার পাসের হার ছিল ৩৮ দশমিক ৩৫ শতাংশ। ২০০৩ সালে ৪৩ দশমিক ৮৯, ২০০৪ সালে ৪২ দশমিক সালে ৬৯ দশমিক ১৯ শতাংশে পৌঁছায়। কিন্তু এবার হঠাৎ করে পাসের হার প্রায় ২০ শতাংশ কমে যাওয়ায় হতবাক হয়েছেন সংশ্লিষ্ট সবাই।

ফল বিপর্যয়ের কারণ সম্বন্ধে শিক্ষকরা সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করতে পারছেন না। যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক জয়নুল আবেদীন বলেন, যে বার প্রশ্নপত্র সহজ হয়, সেবার উত্তরপত্র মূল্যায়ন একটু কঠিন হয়। পাসের হার কমের ক্ষেত্রে এর প্রভাব থাকতে পারে।

কী কারণে ফল বিপর্যয় তা অনুমান করতে পারেননি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি ভালো যতœ নিলে ভালো ফলাফল হবে, না নিলে হবে না।