আর্জেন্টিনার খেলার সময় মুন্সীগঞ্জে বিদ্যুৎ না থাকায় পল্ল¬ী বিদ্যুতের দুটি অফিস ভাংচুর
বিদ্যুৎ না থাকায় মুন্সিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখতে না পেরে বিক্ষুব্ধ জনতা শহরের মাঠপাড়া ও লৌহজংয়ের মাওয়া পল্ল¬ী বিদ্যুৎ অফিস ভাংচুর করেছে। আর্জেন্টিনা ও হল্যান্ডের খেলা চলাকালে বুধবার রাত সোয়া ১টা থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় জনতা এই ভাংচুর করে।
লৌহজং উপজেলার মাওয়া বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ভেতরে ঢুকে সংরক্ষিত বৈদ্যুতিক মিটারও লণ্ডভণ্ড করে। এ ঘটনায় মুন্সীগঞ্জ পল্ল¬ী বিদ্যুৎ সমিতি লৌহজং থানায় একটি অভিযোগ দাখিল করে। এছাড়া জেলার আরো কয়েকটি স্থানেও খেলা চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে লোকজন ক্ষোভ প্রকাশ করে।
