২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বদের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ম্যাচ জিতলো আইভরিকোস্ট

মিউনিখের ওয়ার্ল্ডকাপ স্টেডিয়াম বুধবার ‘সি’ গ্র“পের ম্যাচে ১০ জনের সার্বিয়া ও মন্টেনেগ্রোকে ৩ - ২ গোলে ধরাশায়ী করেছে আইভরিকোস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 10:27 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ইউরোপের উদ্দীয়মান ফুটবল শক্তি সার্বিয়া ও মন্টেনেগ্রো এবং ‘আফ্রিকান এলিফ্যান্ট’ খ্যাত আইভরিকোস্টের ম্যাচটি শুধুই ছিল আনুষ্ঠানিকতা রক্ষা মাত্র। মিউনিখে দুই নবাগত দলের মর্যাদার লড়াইয়ে জয় পেয়েছে আইভরিকোস্ট। প্রথমার্ধে দুই গোল হজম করেও ম্যাচ শেষে জয়ী হয়ে মাঠ ছাড়ে আইভরিয়ানরাই।

দ্রোগবাবিহীন আইভরিকোস্টের বিরুদ্ধে প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যেই দু’টি গোল দিয়ে সার্বরা সবাইকে চমকে দেয়। গোল দু’টি করেন নিকোলা জিগিস ও সাসা ইলিস।

তবে অরুনা ডিনডানের জোড়া গোল এবং অরুনা কোনের একটি গোলে ম্যাচ শেষে বিশ্বকাপ আসরের প্রথম জয় নিয়ে বীরের মত মাঠ ছাড়ে আইভরিকোস্ট।

ম্যাচের ১০ মিনিটের সময় সতীর্থ খেলোয়াড় ডিজান স্ট্যানকোভিচের কাছ থেকে ডি--বক্সের মধ্যে বল পেয়ে নিকোলা জিগিস আইভরিকোস্টের একজন মাত্র ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সের মধ্যে ডুকে চমৎকারভাবে গোলরক্ষককে পরাস্থ করে গোল করেন।

এরপর সার্বরা আরও তিনটি আক্রমণ চালালেও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পায়নি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২০ মিনিটের সময় সাসা ইলিসের গোলে সার্বিয়া ও মন্টেনেগ্রো ২ - ০ গোলে এগিয়ে যায়।

আইভরিকোস্টের প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। গোল করেন অরুনা দিনদান।

প্রথমার্ধের শেষ মিনিটে সার্বিয়ান খেলোয়াড় এলবার্ট নাজকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখিয়ে রেফারি মাঠ থেকে বের করে দেন।

সার্বিয়া ও মন্টেনেগ্রের কাছ থেকে দ্বিতীয় গোল আদায় করতে আইঅরিকোস্টকে অপেক্ষা করতে হয় ৬৭ মিনিট। আব্দুল কাদেরের উচু করে দেওয়া পাসে হেড করে গোল করেন সেই অরুনা দিনদান।

৮৫ মিনিটে আইভরিকোস্টের পক্ষে পেনাল্টি থেকে জয় সূচক গোলটি করেন বোনা ভেনচার কালু। পেনাল্টি বক্সের মধ্যে সার্বিয়ান খেলোয়ার মিলান ডুডিসের হাত বলে লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।