মেক্সিকো’কে ১ -- ২ গোলে হারিয়ে পর্তুগাল ‘ডি’ গ্র“প চ্যাম্পিয়ন ; ইরান ও এ্যাঙ্গোলা’র বিদায়
জার্মানির গেলসেনকারশেনে বিশ্বকাপ ফুটবলের ‘ডি’ গ্র“পের পঞ্চম ম্যাচে পর্তুগাল মেক্সিকো’কে ২ -- ১ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরের দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আর মেক্সিকো হেরে গেলেও শেষপর্যন্ত গ্রুপ রানার্স আপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো।
অপরদিকে গ্র“পের শেষ ম্যাচে বিদায়ী ইরান আফ্রিকার অপর বিদায়ী দল এ্যাঙ্গোলার সাথে ১ -- ১ গোলে ড্র করে তাদের এবারের বিশ্বকাপ অভিযান শেষ করেছে।
খেলার ৬ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় শক্তিশালী পর্তুগাল। ফরোয়ার্ড সিমাও সাবরোজা’র লম্বা পাসটি আয়ত্তে এনে সামনে এগিয়ে যান মিডফিল্ডার ম্যানিচে। এরপর ম্যানিচে মেক্সিকোর গোলের ১৮ গজ বাইরে থেকে দর্শণীয় এক শটে বলটি জালে জড়িয়ে দিলে পর্তুগালের সমর্থকরা উল¬াসে মেতে ওঠে।
পিছিয়ে পড়ে সমতায় আসতে মেক্সিকো পর্তুগালে বিপদসীমানায় বিচ্ছিন্ন কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু পর্তুগালের এক পাল্টা আক্রমণে খেলার ২৪ মিনিটে আরেকটি গোল খেয়ে বসে মেক্সিকো। ডিফেন্ডার মার্কেজ পর্তুগালের একটি আক্রমণকে প্রতিহত করতে গিয়ে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন। সাথে সাথেই পেনাল্টির নির্দেশ দেন ¯ে-াভাকিয়ার রেফারী লুবোস মিচেল। পর্তুগীজ ফরোয়ার্ড সিমাও সাবরোজা সাবলীল এক পেনাল্টি শটে গোল করে দলকে ২ -- ০ গোলে এগিয়ে নিয়ে যান।
দুই গোলে পিছিয়ে পড়ে আরো মরিয়া হয়ে আক্রমণ শুরু করে মেক্সিকো। সাফল্যও আসে বেশ অল্প সময়েই। খেলার ৩০ মিনিটে নিজেদের এক আক্রমণ থেকে একটি কর্নার আদায় করে মেক্সিকো। ফরোয়ার্ড ওমর ব্রাভো’র নিখুঁত কর্নার কিকটি দর্শণীয় এক হেডের সাহায্যে পর্তুগীজ জালে জড়িয়ে দেন অপর ফরোয়ার্ড জোসে ফনসেকা। ফলে প্রথমার্ধের খেলায় ২ -- ১ গোলে এগিয়ে থেকেই খেলা শেষ করে পর্তুগাল।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় সমতায় ফেরার অপূর্ব সুযোগ পায় মেক্সিকো। পর্তুগীজ ডিফেন্ডার মিগুয়েল নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসলে রেফারী মেক্সিকোর পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু ফরোয়ার্ড ওমর ব্রাভো’র জোরালো পেনাল্টি শটটি বারের অনেক উঁচু দিয়ে মাঠের বাইরে চলে যায়।
পেনাল্টিতে গোল করতে না পারার বেদনা ভুলে ওঠার আগেই আরেক বিপদে পড়ে মেক্সিকো দল। খেলার ৬০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় মাঠ ত্যাগ করতে বাধ্য হন মেক্সিকান মিডফিল্ডার লুই পেরেজ। ফলে খেলার বাকী সময়টুকু দশজনকে নিয়েই খেলা চালিয়ে যেতে বাধ্য হয় মেক্সিকো।
বাকী সময়টুকু আর ছন্দময় খেলাতে ফিরে আসতে পারেনি মেক্সিকোর ফুটবলাররা। এবারের আসরের প্রথম হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
পর্তুগাল তাদের নক আউট রাউন্ডের প্রথম খেলায় ‘সি’ গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে। সেই হিসেবে পর্তুগাল তাদের প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে শক্তিশালী আর্জেন্টিনা অথবা হল্যান্ডকে। আর্জেন্টিনা ও হল্যান্ডের মধ্যে ২২ জুন ‘গ্র“প চ্যাম্পিয়ন’ নির্ধারনী খেলার ফলাফলের উপর এখন পর্তুগালের বিশ্বকাপ সাফল্যের অনেককিছুই নির্ভর করছে।
অপরদিকে লিপজিগে ‘ডি’ গ্রুপের বিদায়ী দুই দল ইরান ও এ্যাঙ্গোলার মধ্যেকার খেলাটি ১ -- ১ গোলে ড্র হয়েছে। খেলার ৬০ মিনিটে এ্যাঙ্গোলার ফরোয়ার্ড এমাডো ফ্লাভিও দর্শণীয় এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু বাকী আধঘন্টা খেলা নিজেদের আয়ত্তে রাখতে না পারায় কাঙ্খিত জয় অর্জন করতে পারেনি এ্যাঙ্গোলা। খেলার ১৫ মিনিটি বাকী থাকতেই ইরানি ডিফেন্ডার সোহরাব বখতিয়ারজাদেহ হেডের সাহায্যে চমৎকার এক গোল করে ইরানকে সম্মানজনক ড্র এনে দেন।
