২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে দলীয় কোন্দলে সর্বহারার ২ ক্যাডার খুন

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কাষ্টদাহ গ্রামে মঙ্গলবার গভীর রাতে নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা কমিউনিষ্ট পার্টির দুই সদস্য খুন হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহতরা হল- মোহাম্মদ আবুল হোসেন (৩৫) ও মোহাম্মদ দুখু (২০)। 

পুলিশ সূত্র জানায়, কাষ্টদাহ গ্রামের পদ্ম বিলের পাড়ে গোপন মিটিং চলাকালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে খুন করা হয়। তাদের দুজনকেই জবাই করে হত্যা করা হয়।

তারা দুজনই সর্বাহারার আঞ্চলিক নেতা। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।