২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শীর্ষ সন্ত্রাসী পরান গ্রেফতার

সাভারে র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পরানকে সাভার থানা পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

গ্রেফতারকৃত সন্ত্রাসীর পরান জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ফুলেরচর গ্রামের মৃত আলী হেসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে পরানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পরান জানায়, সে সাভার কলেজের সাবেক ভিপি ও গাড়িচোরের গডফাদার সন্ত্রাসী হেলালের অন্যতম সদস্য। তার একটি অস্ত্রভাণ্ডার রয়েছে বলেও সে জানায়।

দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারে ব্যর্থ হলে সাভার থানা পুলিশের এসআই মিজানুর রহমান এবং এএসআই আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে পাঁচটি হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।