কেনা--কাটায় মেতে উঠেছে ইংলিশ ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরা
ইংল্যান্ডের তারকা ফুটবলারা যখন বিশ্বকাপ ফুটবল মাঠে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে ব্যস্ত তখন তাদের স্ত্রী ও গার্ল ফ্রেন্ডরা মেতে উঠেছেন কেনা--কাটায় ।
শুধুমাত্র জুতা ও পোশাক ক্রয়ের পেছনেই ৫৭,০০০ পাউন্ড খরচ কয়েছে এই রমণীরা। ছয় জন রমণীর মধ্যে চারজন ১০ মিনিটের মধ্যে ৩০০০ পাউন্ডের জুতা ও টি--শার্ট ক্রয় করে যা কি না বিশ্বের অধিনাংশ মানুষের এক বছরের আশানুরুপ আয়ের সমান।
ইংলিশ ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীদের দৃষ্টি আকর্ষন করার জন্য জার্মানির চালাক বিক্রেতারা দোকানের জানালার সামনে প্রদর্শনকৃত পোশাক ও অন্যান্য সামগ্রীগুলো কয়েক দিন পরপরই পরিবর্তন করছে।
