৫০ জন জার্মান হুলিগানকে আটক করেছে পুলিশ
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের অন্যতম আয়োজক শহর কোলোনের রাস্তায় মদ খেয়ে মাতাল অবস্থায় দাঙ্গা--হাঙ্গামায় লিপ্ত হওয়ার কারণে ৫০ জন জার্মান হুলিগানকে আটক করে জার্মান পুলিশ।
কোলোনে পুলিশের মূখপাত্র বের্ন্ড কালকুম বলেন, “উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধি পাওয়ার আগেই জার্মান পুলিশ ৫০ জন জার্মান হুলিগানকে আটক করেছে।”
তিনি আরও জানান, আটককৃতদের সহিংসতা সৃষ্টিকারী হিসেবে আটক করা হয়েছে এবং তাদের রাতভর আটক রাখার পর ছেড়ে দেওয়া হতে পারে।
আটককৃতদের মধ্যে একজন ইংলিশ ও জার্মান সমর্থকও রয়েছে বলেও জানা যায়।
সংঘর্ষকারীরা একে অপরকে গ¬াস--বোতল ছুঁড়ে মারে। এ সংঘর্ষে বেশ কয়েকজন ফুটবল ভক্তের মাথা ফেটে রক্ত বের হতে দেখা যায়।
