বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস পালিত হচ্ছে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার বিশ্ব হাইড্রোফিক দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘বিশ্ব জুড়ে নিরাপদ নেভিগেশনে আইএইচও-এর ৮৫ বছরের অবদান’।
২০০১ সালে বাংলাদেশ আইএইচও-এর ৭০ তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।
আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা এবং এর জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করছে।
এসব কর্মসূচীর মধ্যে রয়েছে র্যালী, আলোচনা-সভা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে সেমিনার।
