গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেতু মেরামতের অভাবে জনগণের দুর্ভোগ চরমে
গাইবান্ধার নবনির্মিত খলসি বেইলি সেতুটি মেরামতের অভাবে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কে দুই সপ্তাহ যাবৎ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে ওই মহাসড়কে চলাচলকারী সকল প্রকার যানবাহনকে দীর্ঘ ঘুরপথে গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে।
সূত্র জানায়, করতোয়া নদীর ওপর খলসি সেতুটি নির্মাণের জন্য সরকার ছয় বছর আগে টাকা বরাদ্দ দিলেও এ বছর সেতুর নির্মাণ কাজ শুরু হয়।
এজন্য সড়ক ও জনপথ বিভাগ ওই নির্মাণাধীন সেতুর পাশে একটি অস্থায়ী বেইলী ব্রীজ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করে।
নিুমানের সামগ্রী দিয়ে এই বেইলি সেতুটি নির্মাণের ফলে এর এক অংশ ২৭ মে ধসে পড়ে। এর ফলে দিনাজপুর, জয়পুর এবং হিলিগামী বাস-ট্রাকগুলোকে ঘুরপথে গন্তব্যস্থলে যাতায়াত করতে হচ্ছে।
ফলে সড়ক পথে আসা যাত্রীরা ব্রীজ পারাপারে এখন অবর্ণনীয় দুর্দশার সম্মুখিন হচ্ছে। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু মেরামতের ব্যাপারে জরুরি ভিত্তিতে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
সূত্র জানায়, অর্থ বরাদ্দের অভাবে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়া সম্ভব নয়।
