২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারো বিডিআর-বিএসএফ’র গুলি বিনিমিয়

চাঁপাইনবাবগঞ্জের দুটি সীমান্তে মঙ্গলবার আবারো বিডিআর -- বিএসএফ’র মধ্যে গুলি বিনিময় হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

৬ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল লুৎফর রহমান জানান, সোমবার রাত ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফ’ দুই রাউন্ড গুলি ছোঁড়ে। বিডিআর ২০ রাউন্ড গুলি করে এর জবাব দেয়। এরপর মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে  সদর উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে বিএসএফ ৪ রাউন্ড গুলি করলে বিডিআর ১০ রাউন্ড গুলি করে।

এদিকে শিবগঞ্জের শিয়ালমারী সীমান্তে বিএসএফ পটকা ফুটিয়ে আতংক সৃষ্টি করে বলে বিডিআর সূত্র জানায়। সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে।