ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, স্কুলগামী ভাইবোন আহত
খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর অংশের কানাইপুরে সোমবার সকাল সাতটায় এক সড়ক দুর্ঘটনায় একজন শ্রমজীবী নারী ঘটনাস্থলেই নিহত এবং স্কুলগামী ভাই ও বোন গুরুতর আহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, একটি যাত্রীবাহী ভ্যানযোগে স্কুলে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে পার্শ্ববর্তী মালাঙ্গা গ্রামের আদিবাসী শ্রমজীবী নারী চন্দ্রভানু ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অষ্টম শ্রেনীর ছাত্রী নিশা এবং তার ভাই পঞ্চম শ্রেনীর ছাত্র অর্ণব। পুলিশ ট্রাকটি আটক করেছে।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।
