২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে সোমবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী কৃষকের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 05:48 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত কৃষকের নাম সাদেকুল ইসলাম (৩৫)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিএমসি পশ্চিম পাড়া গ্রামে।

বিডিআর সূত্র জানায়, কৃষক সাদেকুল সীমান্তবর্তী জমিতে কাজ শেষ করে ভোর ৩টার দিকে বাড়ি ফিরছিল। এসময় মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার চর রেণুকা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

বিএসএফ সদস্যরা তার লাশ ভারতে নিয়ে গেছে। এ ঘটনায় বিডিআর’র পক্ষ থেকে প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ তার ফেরত দেয়নি।