২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব শরণার্থী দিবস মঙ্গলবার

বিশ্বের অনান্য স্থানের মত মঙ্গলবার বাংলাদেশেও যথাযথভাবে পালিত হবে ষষ্ঠ বিশ্ব শরণার্থী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আশা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এক বিশেষ অধিবেশনে আফ্রিকার শরণার্থী দিবসের সাথে সংহতি প্রকাশ করে ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

ইউএনএইচসিআর’র হাইকমিশনার অ্যান্টোনিও গুট্রেস এ উপলক্ষে একটি বাণী দিয়েছেন।

বাংলাদেশে ইউএনএইচসিআর’র প্রতিনিধি পিয়া প্রিটজ ফিরি ১৫ বছর ধরে মায়ানমারের রাখাইন শরণার্থীদের আন্তরিকভাবে সেবা প্রদান করে যাওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রশংসা করেন।