২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শহরের খলিলগঞ্জ এলাকার কিশলয় মোড়ে রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম একরামুল (৩২)। আহত রিপনকে (৩০) গুরুতর অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দ্রুতগামী একটি ট্রাক (রংপুর ট--১১--০১০৭) মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।

ট্রাকটিকে পুলিশ আটক করেছে।