বিডিনিউজ পরিবেশিত সংবাদের প্রতিবাদ করেছেন এনএসআই কর্মকর্তা শফিক
গত ১০ জুন ২০০৬ বিডিনিউজ পরিবেশিত ও পরদিন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ‘ব্যবসায়ী কন্যাকে এনএসআই কর্মকর্তার অপহরণের হুমকি, দুই লাখ টাকা চাঁদা দাবি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এনএসআই’র মাঠ কর্মী শফিকুল ইসলাম খান মিন্টু।
শুক্রবার বিডিনিউজে পাঠানো এক প্রতিবাদলিপিতে ওই ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা না থাকার কথা উল্লেখ করেছেন।
