২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ মামলায় হাজী সেলিমের জামিন মঞ্জুর

হাইকোর্ট রোববার মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানা পুলিশের দায়ের করা চারটি মামলায় আগাম জামিন মঞ্জুর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

লালবাগ থানা পুলিশ গত ৯, ১০ এবং ১১ জুন হাজী সেলিমসহ এক থেকে দেড় হাজার জনকে আসামী করে ওই মামলাগুলি দায়ের করে।

বিচারপতি মোহাম্মদ আব্দুল ওহাব এবং বিচারপতি মোহাম্মদ আব্দুর রইস সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মামলার শুনানি শুরু না হওয়া পর্যন্ত ওই জামিন মঞ্জুর করেন।