২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান ও বরিশালে এক আদিবাসী ব্যবসায়ীসহ ২ জনের আত্মহত্যা

বান্দরবান ও বরিশালে পৃথক ঘটনায় এক আদিবাসী ব্যবসায়ীসহ দুই ব্যক্তি আত্মহত্যা করেছে। পুলিশ রোববার একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 01:28 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

মৃতরা হচ্ছে বান্দরবান সদরের এক আদিবাসী ব্যবসায়ী হ্লা অং (৫০) এবং বরিশাল সদর হাসপাতালের সিনিয়র নার্সিং সুপার লিন্ডা লীনা মণ্ডল (৪০)।

বিডিনিউজের বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের সদর উপজেলার মনয়পাড়ায় শনিবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে হ্লা অং নিজের লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে আত্মহত্যা করে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল সদর হাসপাতালের সিনিয়র নার্সিং সুপার লিণ্ডা লীনা হাসপাতালের সরকারি কোয়ার্টারে শনিবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।