২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে একই পরিবারের ৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে একই পরিবারের ৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র রোববার একথা জানায়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 11:38 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

মৃত ব্যক্তির নাম মফিজুল ইসলাম (১৮)। সে ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খানের ছেলে।

এলাকাবাসী জানায়, মোহাম্মদ নজরুল ইসলাম খানের পরিবারের সদস্যরা শনিবার রাতের খাবার খাওয়ার পরপরই তাদের বমি শুরু হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে মতলব আইসিডিডিআরবি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মফিজুলকে মৃত ঘোষনা করেন।

ধারণা করা হচ্ছে, জীবাণুযুক্ত দুধ খাওয়ার কারণে পরিবারের সকল সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।