২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাবের হাতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ৭ এর একটি দল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে শনিবার ভোরে দৌলতবাহিনীর প্রধান দৌলতের একজন শীর্ষ সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার শহীদনগরে শুক্রবার রাত দেড়টায় জনৈক শামসুল হকের বাড়িতে অভিযান চালিয়ে মোহাম্মদ মনসুর নামে ওই সন্ত্রাসীকে আটক করে।

র‌্যাব সদস্যরা এ সময় দুটি লাইট গান ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

মনসুর ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা।

মনসুর দীর্ঘদিন ধরে পালিয়েছিল। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।