২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়া’কে ৬- ০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

জার্মানির গেলসেনকারশেনে বিশ্বকাপ ফুটবলের ‘সি’ গ্র“পের তৃতীয় ম্যাচে ল্যাটিন ফুটবল শক্তি আর্জেন্টিনা সার্বিয়া ও মন্টিনিগ্রো’কে ৬ -০ গোলে হারিয়ে এবারের আসরের দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আর্জেন্টিনার পক্ষে ম্যাক্সি রডরিগেজ ২টি ও এস্তেবান ক্যাম্বিয়াসো, হার্নান ক্রেসপো, লিওনেল মেসি ও কার্লোস তেভেজ ১ টি করে গোল করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

আর বিশাল এই পরাজয়ের ফলে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়লো সার্বিয়া ও মন্টিনিগ্রো।

খেলার প্রথম থেকেই মধ্যমাঠ নিয়ন্ত্রণে রেখে খেলতে শুরু করে এবারের শিরোপা প্রত্যাশী ল্যাটিন দল আর্জেন্টিনা। পরিকল্পিত আক্রমণে মাত্র ৬ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় তারা। কোস্টারিকা’র গোলমুখে আর্জেন্টিনা’র ডিফেন্ডার জুয়ান পাবলো সোরিন বলটি পাস দেন ফরোয়ার্ড স্যাভিওলা’কে। স্যাভিওলা অপর মিডফিল্ডার ম্যাক্সি রডরিগেজের কাছে বলটি ঠেলে দিলে ম্যাক্সি বলটিকে নিপুনভাবে জালে জড়াতে মোটেই ভুল করেননি। ।

সমতা ফিরিয়ে আনতে সার্বিয়া কয়েকটি আক্রমণের চেষ্টা চালায়। কিন্তু আর্জেন্টিনার শক্ত রক্ষণভাগে কোনো ফাটলই ধরাতে পারেনি সার্বিয়ার স্ট্রাইকাররা। বরং খেলার ৩১ মিনিটে আর্জিন্টিনা তাদের দ্বিতীয় গোলটি করে। ফরোয়ার্ড হার্নান ক্রেসপো সার্বিয়ার বিপদসীমানায় ঢুকে পড়ে সুন্দর ব্যাকহিলে বলটি ঠেলে দেন মিডফিল্ডার এস্তেবান ক্যাম্বিয়াসো’র কাছে। গোলের ১২ গজ দূর থেকে দর্শণীয় এক জোরালো শটে ক্যাম্বিয়াসো বল জালে ঢুকিয়ে দিলে আর্জেন্টিনার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।

স্ট্রাইকারদের আরো গোল করার ক্ষুধা থেকেই খেলার প্রথমার্ধের ৪১ মিনিটেই তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। মিডফিল্ডার স্যাভিওলা সার্বিয়ার পেনাল্টি বক্সের মধ্যে বল নিয়ে প্রবেশ করে গোলে শট নেন। কিন্তু বলটি সার্বিয়ার গোলরক্ষক ড্রাগোস্লাভ জেভরিক ঠেকাতে সমর্থ হলেও নিজ নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। এই সুযোগে গোলের মাত্র ২ গজ দূর থেকে বলটি বারে লাগিয়েও শেষপর্যন্ত জালে জড়াতে সমর্থ হন খেলার প্রথম গোলদাতা  ম্যাক্সি রডরিগেজ।

গোল ব্যবধান আরো বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরো আক্রমণাত্মক খেলতে শুরু করে শক্তিশালী আর্জেন্টিনা।  সার্বিয়ার রক্ষণব্যুহ ছত্রখান করে গোলও আসে দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে। বদলী ফরোয়ার্ড লিওনেল মেসি সার্বিয়ার গোলমুখে অপর ফরোয়ার্ড হার্নান ক্রেসপোকে বল ঠেলে দিলে সহজ এই গোলটি করতে কোনোই ভুল করেননি দূর্ধর্ষ এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

এর আগে খেলার ৬৪ মিনিটে বাজেভাবে ফাউল করার জন্য ফরোয়ার্ড ম্যাতেজা কেজম্যান’কে ইটালীর রেফারী রবার্টো রসেটি লালকার্ড দেখালে বাকী সময়টুকু ১০ জন প্লেয়ার নিয়েই খেলা চালিয়ে যায় সার্বিয়া।

খেলার ৮৩ মিনিটে পঞ্চম গোলের দেখা পায় আর্জেন্টিনা। ফরোয়ার্ড কার্লোস তেভেজ তার একক প্রচেষ্টায় দুইজন সার্বিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে অনেকটা বোকা বানিয়ে বলটি জালে ঢোকান।

 খেলার ৮৭ মিনিটে আর্জেন্টিনার জয়ের ব্যবধানকে আরো বাড়িয়ে দেন জনপ্রিয় আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তেভেজের সুন্দর পাসটি মেসি সার্বিয়ান গোলরক্ষকের ডান পাশ থেকে জালে ঠেলে দিয়ে  নিপুণভাবে গোলটি করেন।

আর্জেন্টিনা তাদের প্রথম খেলায় নবাগত আইভরি কোস্ট’কে ২-১  গোলে পরাজিত করেছিল। গ্র“পের এপর্যন্ত খেলা ২টি ম্যাচেই জয়লাভ করায় আর্জেন্টিনা এখন ‘সি’ গ্র“পের শীর্ষে অবস্থান করছে।

আর্জেন্টিনা ২২ জুন ফ্রঙ্কফুৃর্টে তাদের শেষ গ্র“প ম্যাচে শক্তিশালী হল্যান্ডের মুখোমুখি হবে । একই দিনে মিউনিখে ‘সি’ গ্র“পের শেষ ম্যাচে বিদায়ী সার্বিয়া মুখোমুখি হবে গ্র“পের অপর দল আইভরি কোস্টের।