ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ড. আক্তারুজ্জামান রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ)’র ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ড. আক্তারুজ্জামান শুক্রবার নগরীর আজিমপুরে রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আকষ্মিক দুর্ঘটনায় ড. আক্তারুজ্জামানের মৃত্যুতে রহস্যজনক বলে ধারনা করা হচ্ছে, কারণ তিনি পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমানের ১৪ টি রহস্যজনক সন্তানের ডিএনএ পরীক্ষার জন্য গঠিত চার সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ছিলেন।
রহস্যজনক শিশুগুলো বিশেষ করে ১৯ মাস বয়সী সাতটি শিশু তার ঘরে থাকায়, সাবেক ডিআইজি শিশু পাচারের সাথে জড়িত বলে সন্দেহর করা হচ্ছে।
নির্মম দুর্ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল সূত্র জানায়, ড. আক্তারুজ্জামান দুপুর পৌনে একটার দিকে মটরসাইকেল চালিয়ে তার ৫৫/বি আজিমপুর অফিসার্স কোয়ার্টারের সরকারি বাসভবনে ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলে, হঠাৎ করে একটি দ্রুতগামী জীপ তার মটরসাইকেলকে আঘাত করে এবং তিনি (চিকিৎসক) রাস্তার উপর পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় ড. আক্তারুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে তিনটার দিকে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ জীপটির চালককে গ্রেপ্তার করেছে।
ড. আক্তারুজ্জামান (৫৬) কুমিল্লা জেলার হোমনাতে জন্মগ্রহণ করেন এবং তিনি তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
ময়না তদন্তের জন্য লাশ ডিএমসিএইচ মর্গে পাঠানো হয়েছে।
