২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর উত্তরায় গৃহবধুর আত্মহত্যা

রাজধানীর উত্তরায় শুক্রবার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে গৃহবধু আত্মহত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতের নাম- চন্দ্রবানু বিবি (৩৫)।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছেলের সাথে অভিমান করে চন্দ্রবানু বিবি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।