২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে ২ জেলে নিহত

বঙ্গোপসাগর সংলগ্ন একটি খালে জলদস্যুরা জেলেদের ট্রলারে হামলা চালিয়ে বৃহস্পতিবার রাতে দুই জেলেকে গুলি করে হত্যা করেছে। কোস্টগার্ড সদস্যরা শুক্রবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 01:06 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত জেলেরা হচ্ছে--আব্দুল জব্বার (৪০) ও মোহাম্মদ ছালেক (৪২)। জব্বারের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঁঠালবাড়ীয়া ও ছালেকের বাড়ি চরলক্ষ্মীপুর গ্রামে।

সূত্র জানায়, এর আগে জলদস্যুরা সমুদ্রের কচিখালী থেকে কটকা এলাকায় সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিনে শতাধিক মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে ৪০ লক্ষাধিক টাকার জাল ও মাছ লুট করে নিয়ে যায়। এসময় জলদস্যুদের হামলায় ২০ জেলে আহত হয়। এরপর জলদস্যুরা একটি ট্রলারসহ ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা সাগরের মৌলভীরচর এলাকায় অভিযান চালিয়ে জলদস্যুদের কাছ থেকে জেলেদের তিনটি নৌকা উদ্ধার করে। তবে এসময় কোন জলদস্যু আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড মংলা পশ্চিম বিভাগের কমান্ডার আনোয়ার হোসেন বিডিনিউজকে জানান, জলদস্যুদের ধরতে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া শনিবার বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় কোস্টগার্ডের একটি অস্থায়ী ক্যাম্প খোলা হচ্ছে।