টঙ্গীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
টঙ্গী পাগাড় এলাকার ঢাকা-ডাইংয়ের কাছে তুরাগ নদীর তীরে পুলিশ এক অজ্ঞাত যুবকের (১৮) গলিত লাশ উদ্ধার করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়রা বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদীর তীরে ওই অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, মৃত যুবকের পরনে ছিল হলুদ রংয়ের গেঞ্জি ও খয়েরি রংয়ের ফুলপ্যান্ট। অজ্ঞাত যুবককে কে বা কারা চার থেকে পাঁচদিন আগে হত্যা করে নদীতে লাশ ফেলে যায় বলে পুলিশের ধারণা।
এ ব্যাপারে টঙ্গী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
