২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ জয়ের আশা এঙ্গোলার

১৭ জুন হ্যানোভারের নাইডেরস্যাচসেনস্ট্যাডিয়ন স্টেডিয়ামে বিশ্বকাপ আসরের ‘ডি’ গ্র“পের ম্যাচে আফ্রিকার নবাগত দল এঙ্গোলার বিরুদ্ধে মাঠে নামবে মেক্সিকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 10:57 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

শক্তিশালী পর্তুগালের বিরুদ্ধে ১ - ০ গোলে পরাজিত হলেও এঙ্গোলার কোচ লুইস বি অলিভেরা গনজালভেজ খেলোয়াড়দের উপর দারুন খুশি। মেক্সিকোর বিরুদ্ধে আরও পজেটিভ ফুটবল খেলার প্রত্যাশা করছেন তিনি।

দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ জয় করতেই হবে এঙ্গোলাকে।

অপরদিকে ইরানকে ২ - ১ গোলে পরাজিত করা মেক্সিকো বিশ্বকাপ আসরে ‘অলটাইম ডার্কহর্স’ নামে পরিচিত। তবে এবার পরিস্থিতিটা ভিন্ন। গ্র“প পর্যায়ের ম্যাচে এঙ্গোলার বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে মেক্সিকোর দ্বিতীয় রাউন্ডে ওঠার বিষয়টি বেশ জোড়ালো হবে।

তবে দলের মূল স্ট্রাইকার জেরাড বোরগেত্তির ঊরুর ইনজুরি চিন্তায় ফেলেছে মেক্সিকোর কোচ রিকার্ডো লা ভোলপিকে।