২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির বিচারক হত্যার সঙ্গে আমরা ৫জন জড়িত নই- আদালতে বাংলাভাই

পুরনো ঢাকার প্রসন্ন পোদ্দার লেনের জাকির প্রেসে লিফলেট ছাপিয়ে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে দায়েরকৃত মামলায় শায়খ রহমান ও বাংলা ভাইসহ জেএমবি’র শীর্ষ পাঁচ নেতাকে আবারও চার দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর কাজী সোয়েব হোসেন পাঁচদিনের রিমাণ্ড চাইলে শুনানি শেষে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মামুন আল রশিদ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাদেরকে দশ দিনের রিমাণ্ডে নেওয়া হয়।

র‌্যাবের কড়া পাহাড়ায় কয়েদীর পোষাক পরিয়ে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল, খালেদ সাইফুল্লাহকে এজলাসে আসামির কাঠগড়ায় তোলা হয়।

এসময় আদালতের অনুমতি নিয়ে বাংলা ভাই আদালতে তার বক্তব্য পেশ করে।

বাংলাভাই তার বক্তব্যে দাবি করে, ঝালকাঠির বিচারক হত্যার সাথে তারা জড়িত নয়। এর পিছনে কিছু স্বার্থান্বেশী মহল জড়িত।

সে আরও বলে, জেএমবি দেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায়। কিন্তু কিছু ইউনিফর্মধারী ও স্বার্থান্বেশী মহল দেশে সংঘাত, হয়রানি ও ষড়যন্ত্র করছে।