২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী টিভির পরিচালক বুলু জামিন পেয়েছেন

বৈশাখী টেলিভিশনের পরিচালক এমএসএইচ বুলু মাতিঝিল থানায় দায়েরকৃত হত্যা প্রচেষ্টা মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

স্টেডিয়াম মার্কের্টের নিউ স্টার ইলেক্ট্রনিক্স এর মালিক নূর হোসেনের দায়েরকৃত ওই মামলায় ঢাকার মহানগর দায়রা জজ মো. মমিনউল্ল্যাহ ৫০ হাজার টাকা মুচলেকায় এই জামিন মঞ্জুর করেন।

বিশেষ সূত্র জানায়, বরিশালের গৌরনদী থানার একটি হত্যা মামলায় বুলুকে গ্রেপ্তার দেখিয়ে হাজতী পরোয়ানা কারাগারে পাঠানো হয়েছে। তবে ঢাকার কেন্দ্রীয় কারাগার সূত্রে বুলুকে গৌরনদীর হত্যা মামলায় আটকের বিষয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনটি মামলায় জামিন পেলেও বুলু কারাগার থেকে মুক্তি পাবেন কিনা সে বিষয়টি অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।