২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিটি ও মিনি বাস ধর্মঘটে নগর বাসির দূর্ভোগ

১৪ দলের ৩৬ ঘন্টার লাগাতার হরতালের ঠিক পরের দিন বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতে সিটিবাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে সকাল সন্ধ্যা ধর্মঘটের কারণে নগরবাসিকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ম্যাজিস্ট্রেটের দ্বারা তাদের চালক, শ্রমিকদের গ্রেপ্তার ও বিভিন্ন সময় জেল হাজতে দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়।

বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ডাকা ৩৬ ঘন্টার হরতাল পর নগরবাসি যখন কর্মস্থলে যাওয়ার জন্যে বাসস্ট্যাণ্ডে এসে এ ধর্মঘটের কারনে চরম ভোগান্তির শিকার হয়।

ধর্মঘটের কারণে বিভিন্ন ধরণের যানবাহনের মধ্যে বিশেষ করে সিএনজি চালিত অটো রিক্সা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছায়।

সিপিএ ম্যাজিস্ট্রেসি সম্প্রতি ২৪জন পরিবহন শ্রমিককে বিছিন্নভাবে গাড়ি পার্কিং ও ট্রাফিক আইন অমান্য করার দায়ে জরিমানা করে ও জেলে পাঠায়।

ইউনিয়ন নেতারা এক বিবৃতিতে জানায়, নগরীতে নির্দিষ্ট পার্কিং স্থান ও বাসস্টপেজের নির্মান কাজ সম্পন্ন করার আগে শ্রমিকদের উপর এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।