২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর সূত্রাপুরে বৃহস্পতিবার ভোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 01:17 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।

পুলিশ জানায়, ভোর ৫ টায় সূত্রাপুর থেকে শ্যামপুরগামী একটি ট্রাক (কুষ্টিয়া-ট-০৫-০১৭৪) দ্রুত গতিতে অজ্ঞাত এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।