যশোরের বেনাপোল বন্দরে চোরাই পণ্যসহ ভারতীয় ট্রাক আটক
যশোরের বেনাপোল বন্দরে বাংলাদেশ রাইফেলস সদস্যরা (বিডিআর) প্রচুর পরিমান মূল্যবান চোরাই পণ্যসহ ভারতীয় ট্রাক আটক করেছে। বৃহস্পতিবার বিডিআর সূত্র এ কথা জানায়।
বিডিআর সদস্যরা ট্রাকের চালককে গ্রেফতার করে এবং পণ্যসহ তাকে বেনাপোল বন্দর থানায় তাকে হস্তান্তর করেছে।
বিডিআর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর সদস্যরা মসুর ডাল ভর্তি একটি ভারতীয় ট্রাক (ডব্লিউবি-৭১-১৯৩০) যখন পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে তখন তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ৯৫ পিস সোনার বিছা, ৩৫ পিস জুয়েলারি ডাইস, ১৬০০ পিস ক্যাপাসিটর, ১৫০০ পিস টেলিভিশন সেটের আইসি এবং আট কেজি পাওয়ার সার্কিট।
