২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত জাপানী রাষ্ট্রদূতের সাক্ষাত

ঢাকায় নবনিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাসাওকি ইনিও বুধবার পরাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাথে সাক্ষাতকালে বলেছেন, তার দেশ বাংলাদেশকে দেওয়া সাহায্যের পরিমাণ চলতি বছর দ্বিগুন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

জাতি গঠনের পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়নে জাপানের আন্তরিক অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপণ করে পরাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু।

পরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতকালে মন্ত্রী ‘মনবশু’ বৃত্তির আওত্তায় বাংলাদেশী শিক্ষার্থীদের জাপানী সহায়তার কথাও স্মরণ করেন।

বাংলাদেশে অধিক জাপানী বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মোরশেদ খান বলেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে যে কেও একটি বৃহত্তর বাজার খুঁজে পেতে পারে।

তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার কথাও উল্লেখ করেন।

মাসাওকি ইনিও তাকে আন্তরিকভাবে গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যাবাদ জানান এবং ঢাকায় তার মেয়াদকালে সহযোগিতার নিশ্চয়তা দেন।