বিশ্বকাপ: ‘এ’ গ্র“পের ম্যাচে কোস্টরিকার বিরুদ্ধে মাঠে নামবে ইকুয়েডর
১৫ ই জুন জার্মানির হ্যামবুর্গে বিশ্বকাপ আসরের ‘এ’ গ্র“পের ম্যাচে উত্তর আমেরিকার দল কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামবে ল্যাটিন আমেরিকার দল ইকুয়েডর।
পোল্যান্ডের বিরুদ্ধে ২--০ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপ মিশন শুরু করে ল্যাটিন ফুটবল শক্তি ইকুয়েডর। বাছাই পর্বে উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায় দক্ষিণ আমেরিকার এই দলটি।
দলটিতে রয়েছে কার্লেস টেনোরিও, কাভিদেস, দেলগাডো, লইস ভ্যালেন্সিয়ার মত তারকা খেলোয়াড়।
অপরদিকে দু’বার বিশ্বকাপ খেলা কোস্টারিকা নিজেদের প্রথম ম্যাচে জার্মানির কাছে ৪--২ গোলে পরাজিত হয়। কিন্তু জার্মানদের কাছে পরাজিত হলেও ম্যাচে তার ক্রীড়া নৈপুণ্য সকলের নজর কাড়ে।
জার্মানির বিরুদ্ধে দুইটি গোলের মালিক ওয়ানচপের উপরই প্রতিপক্ষদের সকল মনোযোগ। তাছাড়াও স্ট্রাইকার রোনাল্ড গোমেজ, ডিফেন্ডার গিলবোর্তো মার্টিনেজ, ওয়ালটার সেন্টেনের মত খেলোয়াড়রা যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে ফুটবল বিশ্লেষকরা মনে করেন।
