যশোরের অভয়নগরে বোমা বানাতে গিয়ে ৩জন আহত
যশোরের অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর মাঠে মঙ্গলবার রাতে বোমা বানাতে গিয়ে তিনজন গুরুতর আহত হয়েছে। আহতরা হল- আমিনুর, সুমন ও বিল্লাল।
স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর মাঠে বোমা বানানোর সময় রাত ৮টার দিকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। সেখানে আরো বিস্ফোরণ ঘটতে পারে এ আশঙ্কায় তাদেরকে কেউই উদ্ধার করেনি।
রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পেীঁছেনি।
আহত তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক বলে এলাকাবাসী সূত্র জানিয়েছে।
