২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরকে আরও দায়িত্ববান হতে ভারতের অনুরোধ

ঢাকাস্থ ভারতীয় দূতাবাস মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সীমান্তে উত্তেজনা বিষয়ক খবরের সমালোচনা করে বলেছে, সীমান্তে শান্তিও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ রাইফেলসকে (বিডিআর) আরও দায়িত্বশীল হতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে দাবি করে, “চুয়াডাঙ্গা সীমান্তে ভুল বোঝাবুঝির কারণে ৯ জুন ঘটে যাওয়া গোলাগুলির ঘটনায় ৩৫ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডার দুঃখপ্রকাশ করেছেন।”

এতে আরও দাবি করা হয় যে, “৯ জুন সন্ধ্যায় জিডি সীমান্ত ফাঁড়ির কাছে বিএসএফ এর একটি টহলরত দল ভারতীয় সীমানার মধ্যে কিছু দু®কৃতিকারীকে অবৈধভাবে প্রবেশের সময় চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।”

দূতাবাস বলে এসময গুলিতে এক দু®কৃতিকারী নিহত হলে বিডিআর কোন রকম উষ্কানি ছাড়াই গুলিবর্ষণ শুরু করে এবং তা মধ্যরাত পর্যন্ত অব্যহত রাখে।”

“বিস্ময়করভাবে বিডিআর পাঁচটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণ ঘটায় ও ভারী মেশিনগান থেকে প্রায় ছয় হাজার রাউন্ড গুলি চালায়। পরে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে বিএসএফও পাল্টা গুলি চালায়” দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যমগুলো সীমান্ত সমস্যা নিয়ে লাগাতার ত্র“টিপূর্ণ ও নাজুক প্রতিবেদন প্রকাশ করছে। এ ব্যাপারে “সঠিক চিত্র তুলে ধরতে” সুষ্ঠু সংবাদ পরিবেশনের জন্যে দূতাবাসের সঙ্গে মিলিয়ে দেখার জন্যে অনুরোধ করা হয়েছে।