রাঙ্গামাটিতে নিহত সন্দেহভাজন গেরিলাদের পরিচয় জানতে চেয়েছে ভারত
ভারত মঙ্গলবার বাংলাদেশ সরকারের কাছে রাঙ্গামাটিতে র্যাব ও সেনাবাহিনীর এনকাউন্টারে নিহত সন্দেহভাজন গেরিলাদের পূর্ণাঙ্গ পরিচয় জানতে চেয়েছে। সোমবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকায় ভারতীয় হাই কমিশনের একজন মুখপাত্র বিডিনিউজকে বলেন, এ অভিযানে নিহতদের ভারতীয় নাগরিক ও ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলটিএফ) এর সদস্য বলে খবরে প্রকাশিত হওয়ার পর তাদের পূর্ণ পরিচয় জানাতে আমরা বাংলাদশে সরকারকে অনুরোধ জানিয়েছি।
তিনি বলেন, সংবাদ মাধ্যমের খবর যাচাই করতে আমরা সরকারের তথ্য প্রদানের জন্যে অপেক্ষা করছি।
বালাদেশ সেনা বাহিনি ও র্যাবের টহল দল সোমবার রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত বাঘাইছড়ি এলাকায় ১০ বিদ্রোহীকে গুলি করে হত্যা করে।
মঙ্গলবার রাঙ্গামাটি জেলা পুলিশ সন্দেহভাজন গেরিলাদের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালকে হস্তান্তর করে।
