২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী টেলিভিশনের পরিচালক বুলুর জামিন

প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় বৈশাখী টেলিভিশনের পরিচালক এমএইচ বুলু মঙ্গলবার জামিন পেয়েছেন। ঢাকার ২নং নারী ও শিশু নির্যাতনের মামলায় আদালত থেকে তিনি জামিন পেলেও আরেকটি মামলায় কারাগারে আটক থাকায় মুক্তি পাননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নারী নির্যাতন মামলার বিচারক  মনোয়ারা বেগম বুলুর বিরুদ্ধে চার্জশিট আসা না পর্যন্ত ২০ হাজার টাকার মুচলেকায় দুজন জামিনদারের জিম্মায় তাকে জামিন দেন।

গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস ও বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী শহীদুল্লাহর বিরুদ্ধে গত ৩০ মে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে বুলু মামলা করার পর কয়েক ঘন্টা পর রাতে তার বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা হয়।

একটি মামলা করেন পৃথক বসবাসকারী তার প্রথম স্ত্রী হোসনে আরা নাজনীন এবং অপর মামলাটি করেন মুক্তিযোদ্ধা সংসদের প্রকল্প সম্পাদক আব্দুস সালাম।  

পুলিশ এ দুটি মামলায় ৩০ মে মধ্য রাতেই বুলুকে গ্রেপ্তার করে।